আলমগীর মানিক | ০৪:২৫ পিএম, ২০২৫-০৮-২৮
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আতাতুর্ক বিশ্ববিদ্যালয়, তুরস্ক-এর মধ্যে আজ ২৮ আগস্ট ২০২৫খ্রি: তারিখে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেক্টর প্রফেসর ড. আহমেত হাসিমাফতুগ্লু।
এ সমঝোতা স্মারক দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক শিক্ষাসম্পর্ক প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। এ স্মারকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে এসব ক্ষেত্রে পারস্পরিক একাডেমিক-প্রশাসনিক উন্নয়ন ও জ্ঞান বিকাশ-বিস্তারের পথ সুগম হবে এবং উভয় প্রতিষ্ঠানে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে।
নিকট ভবিষ্যতে শিক্ষক-গবেষক-শিক্ষার্থীদের পারস্পরিক রির্সোস থেকে জ্ঞান অর্জন ও দক্ষতা উন্নয়নে এবং শিক্ষা সফরের মাধ্যমে বিশেষ শিক্ষা-সাংস্কৃতিক মিথস্ক্রিয়ায় এক নতুন দিক উন্মোচিত হবে।
উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক গবেষণা, বক্তৃতা, সেমিনার ও ওয়ার্কশপ; স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি একাডেমিক প্রোগ্রাম বিনিময়সহ একাডেমিক মেটেরিয়ালস্, জার্নাল ও অন্যান্য তথ্য সম্বলিত প্রকাশনামূলক উপাদান তথা শিক্ষা, জ্ঞান ও গবেষণা বিকাশের সকল বিষয়াদি এ স্মারকের আওতাধীন থাকবে।
এ সমঝোতা স্মারক আগামী ৫ বছরের জন্য কার্যকর থাকবে এবং পরবর্তীতে উভয়ের সম্মতিক্রমে এ মেয়াদ বৃদ্ধি করা যাবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited